
পাবনার চাটমোহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ৪ ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিলচলন ইউনিয়ন ও ছাইকোলা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলাের ছাইকোলা ইউনিয়ন ও বিলচলন ইউনিয়ন অভিযান চালানো হয়।
অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ছাইকোলা ইউনিয়নে বিসিআইসি সার ডিলার প্রদিপ কুমার পালকে ২০ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার হাবিবর রহমানকে ১০ হাজার টাকা, মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলার রহমত আলীকে ১০ হাজার টাকা। এছাড়া বিলচলন ইউনিয়নে মেসার্স পাওয়ার ট্রডার্স বিসিআইসি সার ডিলার মরিয়ম খাতুনকে ১০ হাজার টাকা সহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়েব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ৪ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।
এনজে
- ১ব্লক মার্কেটে লেনদেন ৩৩ কোটি টাকার
- ২বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
- ৩বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৪দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
- ৫সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : একটিতে পাশ একজন
- ৬ডিএসসিসি-এর প্রশাসক সালামের সাথে মতবিনিময় করেছেন ঢাকা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
- ৭বাইউস্টে আউটকাম-বেইজড এডুকেশন ফর বিএইটিই অ্যাক্রেডিটেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- ৮ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৯লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ১০প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার
- ১১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ২এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৩এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৪চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৫নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৬কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৭‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৮ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী





পাঠকের মতামত