জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ ১২:০৭ পিএম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।

সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয়।

র‌্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুদ ও বিক্রির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। সেখানে কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে আনুমানিক এক কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এই অবৈধ চোরাচালান চক্রের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী

চাঁদপুর জেলায় জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী-রূপকথা সাহা জয়া, নাফিমুল হাসান নিহাল ...

এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন

এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল ...