কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের সেমিনার
দুর্গম চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা নিশ্চিতের তাগিদ

নদী-নালা, খাল-বিল আর দুর্গম চরাঞ্চল পেরিয়ে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া কুড়িগ্রামে এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষের একটি বড় অংশ যোগাযোগব্যবস্থার দুর্বলতা, দারিদ্র্য, অসচেতনতা ও নানা সামাজিক প্রতিবন্ধকতার কারণে সরকারি-বেসরকারি সেবা থেকে কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না। এ অবস্থায় চরাঞ্চলের মানুষের জন্য নাগরিক সেবা সহজলভ্য করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ‘কমিউনিটি লেভেলে পাবলিক সার্ভিসে অ্যাকসেস শক্তিশালীকরণ’ বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ফ্রেন্ডশিপ বাংলাদেশ।
সভায় চরাঞ্চলের মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া, সেবার মানোন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলে বসবাসকারী মানুষ দেশের অন্য এলাকার নাগরিকদের মতোই সমান অধিকার ও নাগরিক সুবিধা পাওয়ার দাবিদার। কিন্তু দুর্গম যোগাযোগব্যবস্থা, দারিদ্র্য, তথ্যের ঘাটতি ও সচেতনতার অভাবে অনেক সময় তারা সরকারি-বেসরকারি সেবা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন। ফলে চরাঞ্চলের মানুষের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করতে হবে।
তারা আরও বলেন, শুধু শহর বা উপজেলা পর্যায়ে সেবা নিশ্চিত করলেই হবে না; দুর্গম চরাঞ্চলের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হলে স্থানীয় পর্যায়ে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিনিধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করলে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সভায় জানানো হয়, নারী ও শিশু সুরক্ষা, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে ফ্রেন্ডশিপ বাংলাদেশ। এসব প্রকল্পের বড় একটি অংশ চরাঞ্চলকেন্দ্রিক। দুর্গম এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এসব উদ্যোগের মাধ্যমে চরবাসীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা হচ্ছে।
আয়োজকরা জানান, চরাঞ্চলের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে নাগরিক সেবা প্রাপ্তির সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-ই খোদা, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদ, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম, সুশাসন বিভাগের সহকারী প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ানুল হক, জেষ্ঠ্য আঞ্চলিক ব্যবস্থাপক নাঈম কামরান, নাজমুল হোসেন-সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি এবং চরাঞ্চলের স্থানীয় বাসিন্দারা।
জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে দুর্গম চরাঞ্চলের মানুষও শহর ও মূল ভূখণ্ডের মানুষের মতো সমানভাবে নাগরিক সুবিধা পান—এমন প্রত্যাশা নিয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।”
বক্তারা মনে করেন, চরাঞ্চলের মানুষের উন্নয়নকে শুধু বিচ্ছিন্ন কোনো প্রকল্প হিসেবে দেখলে হবে না। সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে সমন্বিতভাবে চরবাসীর নাগালের মধ্যে নিয়ে আসতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। আর এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগই হতে পারে দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনের অন্যতম কার্যকর পথ।
টিআর
- ১সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ২ডিআইটি মার্কেট দখল করে অবৈধ মেলা, অভিযোগ ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে
- ৩সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ৪দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ৫গ্রামীন ফোনের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৬বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
- ৭চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ১০চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৯প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ১০ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা





পাঠকের মতামত