জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬ ১২:১২ পিএম

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রায় ৮শ প্রজাতির বিরল ও বৈচিত্র্যময় গাছের সমারোহ নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও সবুজ বৃক্ষমেলা।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নগরীর ঐতিহাসিক লালদিঘি মাঠে আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে শতভাগ অঙ্গীকারবদ্ধ। প্রতিটি অঞ্চলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তিনি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দোর স্বাগত বক্তব্যে এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

এবারের বৃক্ষমেলায় দেশের শীর্ষস্থানীয় ৫৮টি নার্সারি ও স্টল অংশগ্রহণ করেছে। মেলায় দেশি-বিদেশি ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা বিক্রির পাশাপাশি আধুনিক কৃষি উপকরণ, বীজ ও জৈব সারের পশরা সাজানো হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে লালদিঘি মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে ‘সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসে যাত্রী উঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও ...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বিডিন্ন ইউনিয়নের ভুক্তভোগী ...

মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড

মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে বুধবার (১২ই আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি ...