
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার কমে যাওয়ার প্রভাব পড়ছে একাদশ শ্রেণির ভর্তিতে। চট্টগ্রামসহ সারা দেশে মাধ্যমিকের গণ্ডি পেরোনো শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় কলেজগুলোতে বিপুলসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আসন খালি থাকলেও চট্টগ্রাম কলেজ, মহসীন কলেজসহ নামী কলেজগুলোতে ভর্তির জন্য আগের মতোই প্রতিযোগিতা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন রয়েছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। ফলে সব শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে।
গত সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও এবার এসএসসির ফলাফলে বড় ধরনের পতন হয়েছে। বোর্ডে এবার পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম কম। ফলে চট্টগ্রামের কলেজগুলোতেও একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট আসন ও শিক্ষার্থীর সংখ্যার মধ্যে বড় ব্যবধান তৈরি হতে পারে।
যদিও মোট আসনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম, তবুও চট্টগ্রামের সরকারি ও বেসরকারি নামী কলেজগুলোতে ভর্তির প্রতিযোগিতা কমবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম নগরীর সরকারি কলেজ, স্বনামধন্য বেসরকারি কলেজ এবং বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে বরাবরই শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকে। একই জিপিএধারী অনেক শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে আবেদন করায় আসন অনুযায়ী নির্বাচন করতে হয়।
শিক্ষা কর্মকর্তারা বলছেন, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের শুধু একটি বা দুটি পছন্দের কলেজের ওপর নির্ভর না করে বাস্তবসম্মতভাবে একাধিক কলেজ পছন্দক্রমে রাখা উচিত। কারণ, জিপিএ ভালো হলেও পছন্দের কলেজে আসন সীমিত থাকায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নাও পেতে পারে।
এবার একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতোই এসএসসির ফল, জিপিএ, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় অনলাইনে কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
ভর্তির জন্য শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পছন্দক্রমে নির্বাচন করতে পারবে। পরে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।
বোর্ড কর্মকর্তারা জানান, গত বছর একাদশ শ্রেণিতে মোট আসনের ৫৮ দশমিক ৭ শতাংশ পূরণ হয়েছিল। অর্থাৎ ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এবার এসএসসিতে পাসের হার কম হওয়ায় খালি আসনের সংখ্যা আরও বাড়বে।
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ভর্তি ফি ও অন্যান্য খরচে বড় ধরনের পরিবর্তন আসছে না। আগের নীতিমালা অনুযায়ী এমপিও ও নন-এমপিও কলেজের জন্য নির্ধারিত ফি নেওয়া হবে।
চট্টগ্রামের শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এবার সামগ্রিকভাবে কলেজগুলোতে আসন খালি থাকার চাপ থাকলেও শিক্ষার্থীদের পছন্দের কলেজে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা আগের মতোই থাকবে। বিশেষ করে ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের জনপ্রিয় কলেজগুলো ঘিরে প্রতিযোগিতা বেশি হতে পারে।
টিআর
- ১কিউআরের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক
- ২এসডিজির মূল রূপরেখা বিএনপির রাজনৈতিক অঙ্গীকারে আগেই ছিল : আমির খসরু
- ৩জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসার মুহতামিমের ওপর হামলার অভিযোগ
- ৪গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৫সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৬দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- ৭অর্থনীতিতে হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৮দর বৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ৯লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ১০কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৯ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ১০জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার





পাঠকের মতামত