ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬ ৪:৩৭ পিএম

মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের গত জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। চারটি ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়েছে, জুলাই ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বিতরণকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ১২ আগস্ট হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়, মাদরাসার শিক্ষক-কর্মচারীরা বৃহস্পতিবার (১৩ আগস্ট) তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন নেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় ...

যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি

প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের রেলযাত্রার দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ের সন্নিকটস্থ মেহেরুল্লাহনগর স্টেশনে দূরপাল্লার আন্তঃনগরসহ ...

ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা ও অনুমোদন উপেক্ষা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক ...

কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ...

বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ এর নাম ...