
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দুই দিনের দেশব্যাপী বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ ১ হাজার ৪৩ জন অনিবন্ধিত বিদেশি নাগরিককে আটক করেছে।
আবাসিক এলাকা ও বিদেশিদের আনাগোনার স্থানগুলোতে পরিচালিত অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন নারী। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।
তিনি বলেন, আটক বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। মোট ৪৬০ বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী।
এ ছাড়া আটক হয়েছেন ৩২৮ জন ইন্দোনেশীয়, ১৮৬ জন মিয়ানমারের নাগরিক, ৫৫ জন ভারতীয় পুরুষ, ২২ জন নেপালি পুরুষ এবং বিভিন্ন দেশের আরো ১৪৩ জন নাগরিক।
মঙ্গলবার রাতে সুংগাই চুয়া এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাকারিয়া শাবান।
তিনি জানান, জনসাধারণের অভিযোগ, অভিবাসন বিভাগের কাছে পাওয়া তথ্য এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত ১০ আগস্ট এই বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়েছে।
মালয়েশিয়ার বিভিন্ন আবাসিক এলাকা ও বিদেশি নাগরিকদের বসবাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই অভিযান চালানো হয়।
সূত্র : দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস
এনজে
- ১আনসার-ভিডিপির নিয়োগে তদবির-দুর্নীতির সুযোগ নেই: মহাপরিচালক
- ২চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ৩নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
- ৪রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আখতারুজ্জামান
- ৫চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৬মির্জা ফখরুলের ১টি, অলি আহমদের ২ মনোনয়নপত্র জমা
- ৭ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ৯চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৪বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৫শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৬যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৮‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৯হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১০কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন





পাঠকের মতামত