
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। একই সঙ্গে নির্মাণকাজের গতি বাড়ানো এবং প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত জটিলতা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেতু বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়ন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় প্রকল্পের বিভিন্ন প্যাকেজের বর্তমান ভৌত ও আর্থিক অগ্রগতি, মাঠপর্যায়ের কাজের অবস্থা, নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেতু সচিব বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি সাভার, আশুলিয়া, বাইপাইল ও ইপিজেড এলাকার সঙ্গে ঢাকার প্রবেশগম্যতা বাড়বে এবং সামগ্রিক যানজট নিরসনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগের মাধ্যমেও রাজধানীর যানজট কমাতে এটি কার্যকর হবে বলে জানান তিনি।
সভায় নির্মাণাধীন এলাকায় সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা, সাইনবোর্ড ও নিরাপত্তাবেষ্টনী নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া প্রকল্পের অবশিষ্ট অংশের ভূমি অধিগ্রহণ দ্রুত শেষ করা এবং পাইপলাইন, বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগের ভূগর্ভস্থ ইউটিলিটি লাইন দ্রুত স্থানান্তরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
প্রকল্পের কাজের মান ও গতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য প্রজেক্ট স্টিয়ারিং কমিটি, পরামর্শক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ সাইট পরিদর্শন এবং মাসিক সমন্বয় সভা করার পরামর্শ দেওয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্পের চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধান করে ২০২৮ সালের জুনের মধ্যে কাজ শেষ করার জন্য সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়।
সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, প্রকল্প পরামর্শক এবং সংশ্লিষ্ট দেশি-বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ২অষ্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিতে তানজিদ তামিমের ইতিহাস
- ৩শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৪১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৫কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৬কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৭আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস মাঝারিমানের
- ৮ইরানকে অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৯দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ১০শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড





পাঠকের মতামত