চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর স্টেশনের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) নামে ...

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহআলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইছামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহআলম ওই এলাকার বুজরুত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, সকালে অটোভ্যান চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে শাহআলম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনজে

পাঠকের মতামত