নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬ ১২:০৭ পিএম

রাজধানী ঢাকায় আজ সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা হলো ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অনুভূত এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

গত বছর বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয় নরসিংদীতে। ঘটে হতাহতের ঘটনাও। সে সময় বিভিন্ন সভা-সেমিনারে ভূমিকম্প বিশেষজ্ঞ বলেছেন, টেকটোনিক প্লেটের ৩ ফল্টে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

সময়মতো সঠিক প্রস্তুতির মাধ্যমে জনসচেতনতা তৈরি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে বড় ধরনের ভূমিকম্পেও ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে এবং এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে ...

তথ্যমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করার ...