
ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম। গত ১৪ আগস্ট শুক্রবার বেলজিয়ামে সূত্রপাত ঘটে এই দাবানলের, তারপর মাত্র তিন দিনে ৩ হাজার হেক্টর জমির গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে।
বেলজিয়ামে সবচেয়ে বড় ও বিধ্বংসী দাবানল হিসেবে হিসেবে ২০১১ সালের দাবানলকে বিবেচনা করা হতো। সেই দাবানলে পুড়ে গিয়েছিল ১ হাজার ৪০০ হেক্টর জমির গাছাপালা। তবে শুক্রবারের দাবানলে ইতোমধ্যেই ২০১১ সালের দাবানলের তুলনায় দ্বিগুণ পরিমাণ জমির গাছপালা পুড়ে গেছে।
শুক্রবার পূর্বাঞ্চলে দাবানলের সূত্রপাত হওয়ার পর জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের সব কর্মীকে দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করে বেলজিয়ামের সরকার। পরে বেলজিয়ামের সেনাবাহিনী এবং সাধারণ লোকজনও এগিয়ে আসতে থাকে আগুন নেভানোর উদ্যোগে।
তবে প্রায় চার দিন ধরে প্রচেষ্টারও পরও নিয়ন্ত্রণে আসছে না আগুন। রোববার বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র স্টেফানি এরনক্স জানিয়েছেন, শুষ্ক বাতাসের প্রভাবে দাবানল ক্রমশ জার্মানির সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।
বেলজিয়ামের ফায়ার ব্রিগেডের ক্যাপ্টেন করিম বৌর্ফা রয়টার্সকে বলেছেন, আমি কখনও কল্পনাও করতে পারিনি যে বেলজিয়ামে কখনও এত বড় মাত্রায় দাবানল হতে পারে। এখন এই দাবানল আমাদের মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বলেন, আমার মনে হয় ভবিষ্যতেও এমন বিপর্যয় ঘন ঘন আসবে। এ কারণে আমাদের উচিত হবে বিপর্যয় মোকাবিলার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা। সূত্র : রয়টার্স
বিএইচ
- ১বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
- ২ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৩রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ৪খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ৬দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৭মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে
- ৮কয়রা প্রেসক্লাব সংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় অনুষ্ঠিত
- ৯দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী
- ১০লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৬বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
- ৭বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ১০আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়





পাঠকের মতামত