
কারাবন্দি পাকিস্তানের আলোচিত সাবেক প্রধানমন্ত্রী, বিশ্বকাপ জেতানো সাবেক ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল তার পরিবার৷
মঙ্গলবার (১৮ আগস্ট) চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট৷
ইমরান খানকে ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়৷ তবে ইমরান শুরু থেকেই দাবি করে আসছেন তার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷
স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে আইনজীবীরা তাকে হাসপাতালে স্থানান্তরের আবেদন করেছিলেন৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ পাকিস্তানের শীর্ষ আদালত জানায়, ৭৩ বছর বয়সো ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হবে৷
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং তার পরিবার কারাগারে তার স্বাস্থ্য নিয়ে অনেকবার উদ্বেগ প্রকাশ করেছে৷ আইনজীবীরা জানান, ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটা কমে গেছে৷
গত সপ্তাহে চিকিৎসকদের একটি দল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে৷ তাদের প্রতিবেদনে বলা হয়, ইমরানের শরীরে উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড়ানি ও উদ্বেগের লক্ষণ দেখা গেছে৷ চিকিৎসকদের সেই প্রতিবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ইমরানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চা আদালত৷
ইমরান খানের এক মুখপাত্র জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমরান খান হাসপাতালে থাকতে পারেন।
এনজে
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৫স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার





পাঠকের মতামত