
লা লিগায় এই সপ্তাহে গ্রানাডার কাছে বার্সেলোনার আকস্মিক হারের ম্যাচে টাচলাইন থেকে তাড়িয়ে দেওয়া হয় কোচ রোনাল্ড কোমানকে। তার জন্য আরও খারাপ খবর। লিগে পরের দুই ম্যাচে টাচলাইনে নিষিদ্ধ করা হয়েছে বার্সেলোনার ডাচ কোচকে।
বার্সার হারে উন্মুক্ত হয়ে পড়া লিগ শিরোপার দৌড়ে ভ্যালেন্সিয়া ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন না কোমান।
গ্রানাডা ওই ম্যাচে সমতারসূচক গোল করার পর ফোর্থ অফিসিয়ালের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায় কোমানকে। রেফারি পাবলো গঞ্জালেস মাঠ থেকে দৌড়ে এসে ডাচ কোচকে লাল কার্ড দেখান। এর আগে ইয়ারপিসে সহকর্মীর সঙ্গে শলাপরামর্শ করতে দেখা যায় তাকে।
ম্যাচ শেষে এই ঘটনার জন্য ফোর্থ অফিসিয়ালকে দায়ী করেন কোমান, ‘বুঝলামই না তো কিছু। আমি তো কিছুই বলিনি, তাকে অপমান করিনি। ফোর্থ রেফারির সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাকে অসম্মান করলেন। আমি তো অপরাধ করিনি। কারণ রেফারির রিপোর্টে বলা হয়েছে আমি তাকে অপমান করেছি। সম্মানের অভাব হলো অপমান। আমি কোনও কুৎসিত শব্দ ব্যবহার করিনি, একবারও না।’
কোমানের শাস্তির বিরুদ্ধে আরএফইএফ’র কাছে আপিল করা হবে বলে বার্সেলোনা নিশ্চিত করেছে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা তারা পাল্টানোর দাবি জানাবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন শাস্তি বহাল রাখলে আগামী রোববার ভ্যালেন্সিয়া ও ৮ মে আতলেতিকোর বিপক্ষে স্ট্যান্ডে বসে খেলা দেখতে হবে কোমানকে।
- ১১০ জেলায় বন্যার আশঙ্কা
- ২আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৩জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৪জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৫‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৬জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৭জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৮তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ৯মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত