
এস্তাদিও আলফ্রেড ডি স্টেফানোতে শনিবার রাতে ওসাসুনাকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ৩৪তম রাউন্ডে ঘরের মাঠে ২-০ ব্যবধানের দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর তাতেই এখনও লা লিগার শিরোপা ধরে রাখার লক্ষ্যে টিকে রইল জিনেদিন জিদানের রিয়াল।
এদিন রিয়ালের হয়ে গোল দুটি করেন এডার মিলিতাও এবং ক্যাসেমিরো। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচকে সামনে রেখে এদিন রিয়ালের প্রধান দুই তারকা লুকা মদ্রিচ এবং টনি ক্রুসকে বিশ্রামে রাখেন জিদান। আর প্রথমার্ধ শেষে তুলে নেন রাফায়েল ভারানকে। তবে এদিন দীর্ঘদিন পরে শুরুর একাদশে ফেরেন এডেন হ্যাজার্ড।
চলতি মৌসুমের লা লিগা জমে উঠেছে। মাত্র তিন পয়েন্টের ব্যবধানে শীর্ষ চার দল এখনও রয়েছে শিরোপা জয়ের দৌড়ে। অবশ্য ৩৪তম রাউন্ডের ম্যাচ খেলে ফেলায় অ্যাটলেটিক মাদ্রিদের পয়েন্ট ৭৬ আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৪-এ। অন্যদিকে ৩৩টি করে ম্যাচ খেলা বার্সেলোনা ও সেভিয়া যথাক্রমে ৭১ ও ৭০ পয়েন্ট নিয়ে আছে তিন ও চারে।
ঘরের মাঠে এদিন লিগের ১১ নম্বরে থাকা ওসাসুনাকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে ওসাসুনার রক্ষণকে পরীক্ষা নিচ্ছিলেন করিম বেনজেমা, এডেন হ্যাজার্ডরা। ম্যাচের ১৬তম মিনিটেই রিয়ালের সামনে আসে গোলের দুর্দান্ত এক সুযোগ। অদ্রিওজোলার বাড়ানো লং বল পান ভিনিসিয়াস জুনিয়র, আর তিনি তা বাড়িয়ে দেন মার্কো অ্যাসেন্সিওর উদ্দেশ্যে। বল পেয়ে ঘুরে বাঁকানো দুর্দান্ত এক শট নেন অ্যাসেন্সিও, তবে তা কিছুটা উঁচু দিয়ে বেরিয়ে যায়।
২৫তম মিনিটে মার্সেলোর দুর্দান্ত ক্রস পেয়ে যান এডেন হ্যাজার্ড, বল পেয়েই নেন দুর্দান্ত এক শট কিন্তু তার শটটি আঙুলে ছোঁয়ায় ফেরান ওসাসুনা গোলরক্ষক। মিনিট খানেক পর অ্যাসেন্সিওর ক্রস থেকে মাথা ছুঁইয়ে বল লক্ষ্যে রাখেন এডার মিলিতাও। তবে এবারেও ওসাসুনার ত্রাতা গোলরক্ষক হেরেরা। প্রথমার্ধে ওসাসুনাকে ম্যাচে ধরে রাখেন গোলরক্ষক হেরেরা। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে এসে রিয়ালের বুকে কাঁপন ধরান অ্যাভিলা। দুর্দান্ত হেডে কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণের ধার অব্যাহত রাখে রিয়াল। তবে কিছুতেই মিলছিল না কাঙ্ক্ষিত সাফল্য। ম্যাচের ৬৪ মিনিটে এসে মার্সেলো আর ভিনিসিয়াস জুনিয়রের বদলে মিহগুয়েল গুতিরেজ এবং রদ্রিগোকে মাঠে নামান জিদান। আর ৭২ মিনিটে এসে হ্যাজার্ডকে তুলে ইস্কোকে পাঠান জিজু। এরপর আর অপেক্ষা করতে হয়নি জিদানের দলকে। ৭৬ মিনিটে ইস্কোর কর্নার থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও। আর বর্তমান চ্যাম্পিয়নদের ১-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন।
তখনও জয় নিশ্চিত করা বাকি লস ব্ল্যাঙ্কোসদের। লিড নেওয়ার মিনিট চারেক পরে বল সংগ্রহ করতে মধ্যমাঠে নেমে যান করিম বেনজেমা। বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান ডি বক্সের দিকে আর সুযোগ বুঝে ডি বক্সের ঠিক ধারে ক্যাসেমিরোর উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। সেখান থেকে দুর্দান্ত শটে ওসাসুনার গোলরক্ষককে পরাস্ত করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন।
খেলার বাকি সময় দুই দলই আরও কিছু সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এদিন ৬৫ শতাংশ বল দখলে রেখে ওসাসুনার গোল বরাবর ২২টি শট নেয় রিয়াল। আর গোলের সুযোগ তৈরি করে ২১টি, সঙ্গে ছিল তিনটি বড় সুযোগ। বিপরীতে ওসাসুনা তিনটি শট নিতে পারে রিয়ালের গোল বরাবর আর গোলের সুযোগ তৈরি করে মাত্র তিনটি।
- ১জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
- ২জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
- ৩বর্ণাঢ্য আয়োজনে ইবিতে জুলাই আন্দোলনের ২য় বার্ষিকী পালন
- ৪ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- ৫চাঁদপুর-রায়পুর সড়কে এপ্রোচ ধস, দ্রুত সংস্কার শুরু সওজের
- ৬নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ৭কুড়িগ্রামে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
- ৮কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৯কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ১০যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৬মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৭বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৮সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৯আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ১০বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার





পাঠকের মতামত