
স্বর্ণের দাম প্রতি ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দাম বাড়ায় সোমবার জরুরি সভা করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজুসের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি জানিয়েছে।
সূত্রটি জানায়, সোমবার কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভরিতে স্বর্ণের দাম বাড়বে ২৩৩৩ টাকা। আজ সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
এর আগে আপনি বলেছিলেন ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানো হবে না। তাহলে এখন কেন বাড়াচ্ছেন? এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। তবে ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করে আমরা ঈদের আগে স্বর্ণের দাম না বাড়ানোর পক্ষে ছিলাম। কিন্তু জরুরি অবস্থা বিবেচনা করে স্বর্ণের দাম বাড়াতে হচ্ছে।’
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকা বিক্রি হবে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হবে।
এর আগে গত মার্চে দুই দফায় স্বর্ণের দাম ভরিতে ৩৫৫৭ টাকা কমানো হয়। সর্বশেষ ১০ মার্চ থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৬৯ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৭ হাজার ২১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৬ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়।
আজ সকালেও এ দামে স্বর্ণ বিক্রি হয়েছে। তবে দুপুর ১টার পর থেকে নতুন দাম কার্যকর হবে।
- ১বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
- ২হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৩চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৪ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৫আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৬সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
- ৭সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৮গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ৯কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
- ১০তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ
- ১আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ২সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৩গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৪সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৭১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত