প্রকাশিত: মে ১১, ২০২১ ৫:৪৯ পিএম

বিভিন্ন শ্রেণীর ব্যবহারকারীদের জন্য টেকনো মোবাইলের রয়েছে ৫ টি আলাদা ধাঁচের স্মার্টফোন। ফ্যানটম সিরিজ, ক্যামন সিরিজ, স্পার্ক সিরিজ, পোভা সিরিজ এবং পপ সিরিজ। টেকনো ক্যামন সিরিজ সাধারণত ফটোগ্রাফি-প্রেমীদের জন্য তৈরি এবং চমৎকার ফটো কোয়ালিটির জন্য এই সিরিজের ফোনগুলো বিশেষ পরিচিত।

২০২০-এ বাজারে আসে ক্যামন ১৬ সিরিজ এবং তারই সাফল্যের ধারাবাহিকতায় এবার টেকনো নিয়ে এলো ক্যামন ১৭ সিরিজ। তবে ডিসপ্লে, প্রোসেসর, ক্যামেরা কোয়ালিটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে পরিবর্তন নিয়ে এসেছে এই ফোনটিতে। বাংলাদেশে এসেছে ক্যামন ১৭ সিরিজের ২ টি ফোন; ক্যামন ১৭ এবং ক্যামন ১৭পি।

টেকনো ক্যামন ১৭পি-তে রয়েছে ফুল এইচডি ৬.৮ ইঞ্চি ডট-নচ স্ক্রিন এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির রয়েছে ৬০হার্জ রিফ্রেশ রেট যা ব্যবহারকারীকে দিবে চমৎকার অভিজ্ঞতা। এতে আরও আছে হাইওএস ৭.৬ যা এন্ড্রয়েড ১১ এর উপর নির্মিত। ক্যামন ১৭পি তে রয়েছে এআই নাইট-মোড সহ একটি ম্যাক্রো, বোকেহ এবং কিউভিজিএ লেন্সযুক্ত ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড রিয়ার ক্যামেরা। পাশাপাশি, দুটি ফ্রন্ট ফ্ল্যাশলাইটও রয়েছে ফোনটিতে। অন্যদিকে, টেকনো ক্যামন ১৭-তে রয়েছে এইচডি প্লাস ৬.৬ ডট-ইন ডিসপ্লে। এছাড়া ফোনটিতে রয়েছে এআই লেন্স সহ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং একটি ফ্রন্ট ফ্ল্যাশলাইট এবং ৯০হার্জ রিফ্রেশ রেট।

দুটি ফোনের ব্যবহার করা হয়েছে হেলিও জি৮৫ প্রোসেসর। এছাড়াও দুটি ফোনেই রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ গিগাবাইট (জিবি) রম, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১৮ ওয়্যাট-এর ফাস্ট চার্জ প্রযুক্তিসম্পন্ন ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি যা ফোনের দীর্ঘ ব্যবহার এবং দ্রুত চার্জ নিশ্চিতে করে।

দেশের অন্যতম প্রধান ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি.কম.বিডি-এ পাওয়া যাবে টেকনো ক্যামন ১৭ সিরিজের ফোন ২ টি। ২ টি ফোনই পাওয়া বিক্রি হবে ইভ্যালি’র জনপ্রিয় অফার ‘সাইক্লোন’-এ। ক্যামন ১৭পি-তে থাকছে ফ্রস্ট সিলভার এবং স্প্রুচ গ্রিন এই তিনটি কালার এবং ফোনটির মূল্য ১৮,৯৯০ টাকা। অন্যদিকে ক্যামন ১৭-তে থাকছে ফ্রস্ট সিলভার এবং ডিপ-সি কালার দুটি এবং এই ফোনটির মূল্য ১৬,৯৯০ টাকা।

শেয়ার

পাঠকের মতামত

ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বাংলা কিউআর-এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ...

২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর চিরচেনা অফিশিয়াল থিম সংগীতকে নতুনভাবে উপস্থাপন করেছে ব্যাংকটি। ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...