
লা লিগার ৩৬তম রাউন্ডে এসেও এখন পর্যন্ত মীমাংসা হয়নি শিরোপার। একদিন অ্যাটলেটিক মাদ্রিদ এগিয়ে তো অন্যদিক বার্সেলোনা আবার একদিন পরেই রিয়াল মাদ্রিদ। তবে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাটলেটিকো। আর তাদের ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছিল বার্সেলোনা। তবে লেভান্তের সঙ্গে ছয় গোলের ম্যাচে ৩-৩ গোলে ড্র করে শিরোপার দৌড়ে খানিকটা পিছিয়ে পড়ল লিওনেল মেসির বার্সা।
গেল রাউন্ডে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় শিরোপা দৌড়ে এগিয়ে যাওর সুযোগ ছিল রিয়ালের সামনে। তবে সেভিয়ার সঙ্গে ঘরের মাঠে কোনো রকমে ড্র করে সেই সুযোগ হাতছাড়া করে রিয়াল। আর লিগের ১৩ নম্বরে থাকা লেভান্তেকে হারাতে পারলেই শীর্ষে উঠে আসতো বার্সা। তবে সেই সুযোগটা হাতছাড়া করল রোনাল্ডো কোম্যানের দল।
লেভান্তের সঙ্গে ড্র’তে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান এক বাড়লেও তাদের চেয়ে একটি ম্যাচ বেশিও খেলেছে কাতালানরা। অন্যদিকে এক ম্যাচ হাতে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে আছে বার্সা। ৩৬ ম্যাচে ২৩ জয়, ৭ ড্র আর ৬ হারে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৭৭ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে। আর সমান ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই চড়াও বার্সেলোনা। দুর্দান্ত আক্রমণের লেভান্তের রক্ষণের বেশ ভালোই পরীক্ষা নিচ্ছিলেন মেসিরা। ফলাফল আসে ম্যাচের ২৫তম মিনিটে। বাঁ প্রান্ত থেকে আলাবার ক্রস লেভান্তের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টায়। আর গিয়ে পড়ে ডি বক্সের ভেতরে থাকা লিওনেল মেসির কাছে। সেখান থেকে ভলিতে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন মেসি।
৩৪তম মিনিটে এসে ওসমান দেম্বেলের অ্যাসিস্ট থেকে ব্যবধান ২-০ করেন পেদ্রি। এভাবেই আক্রমণে প্রতিপক্ষকে দিশেহারা করে দেয় বার্সা।
দ্বিতীয়ার্ধের ৫৭ থেকে ৫৯ এই দুই মিনিটে দুই গোল করে ম্যাচে ফেরে লেভান্তে। ৫৭তম মিনিটে জর্জ মিরামনের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ২-১ করেন গঞ্জালো মেইরো। আর এর মিনিট দুই পরে রজারের অ্যাসিস্ট থেকে লেভান্তেকে ম্যাচে সমতায় ফেরান হোসে মোরালেস।
গোটা ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা ওসমান দেম্বেলে বার্সাকে বেশি সময় পিছিয়ে থাকতে দেয়নি। ৬৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে বার্সাকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন দেম্বেলে।
ম্যাচের ৮২তম মিনিটে গ্রিজম্যানকে তুলে ব্র্যথওয়েট আর দেম্বেলেকে তুলে সার্জিনো ডেস্টকে মাঠে নামায় বার্সা। রক্ষণকে শক্ত করতেই দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন ডেস্ট। তবে এর এক মিনিট পরে সার্জিও লেওনের গোলে আবারও সমতায় ফেরে লেভান্তে। আর শেষ পর্যন্ত ওই ৩-৩ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
- ১আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ২জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৩জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৪‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৫জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৬জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৭তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ৮মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ১০বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত