
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। ফলে শেষ তিন রাউন্ডের ম্যাচ শুধুই নিয়মরক্ষায় পরিণত হয়েছে তাদের জন্য। যার প্রথমটি ছিল বৃহস্পতিবার রাতে, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। যেই ম্যাচে ৪-৩ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচটিতে জয়ের বেশ ভালো সম্ভাবনা জাগিয়েছিল নিউক্যাসল। অন্তত দুইবার লিড নেয় ম্যাচে। কিন্তু শেষপর্যন্ত জয় মেলেনি ফেরান তোরেসের নৈপুণ্যে। ম্যান সিটির এই ২১ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড একাই করেছেন হ্যাটট্রিক, যা তার দলকে এনে দিয়েছে ৪-৩ গোলের জয়।
এই হ্যাটট্রিকের মাধ্যমে লিওনেল মেসির গড়া প্রায় ১১ বছর আগের রেকর্ড নিজের করে নিয়েছেন ফেরান তোরেস। পেপ গার্দিওলার অধীনে ঘরোয়া লিগে হ্যাটট্রিক করা সর্বকণিষ্ঠ ফুটবলার এখন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড। এটিই ইংলিশ প্রিমিয়ার লিগে তোরেসের প্রথম হ্যাটট্রিক।
২০১০ সালের জানুয়ারিতে টেনেরিফের বিপক্ষে ২২ বছর ২০০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন মেসি। তার এই রেকর্ড ভেঙে মাত্র ২১ বছর ৭৫ দিন বয়সেই এক ম্যাচে তিন গোল করে ফেললেন ফেরান তোরেস। গার্দিওলার অধীনে এর চেয়ে কম বয়সে হ্যাটট্রিক নেই আর কোনো ফুটবলারের।
রেকর্ডগড়া হ্যাটট্রিকের পর তোরেস বলেছেন, ‘দুর্দান্ত একটা সপ্তাহ পার করলাম আমরা। প্রথমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছালাম, পরে প্রিমিয়ার লিগের শিরোপাও নিশ্চিত হয়ে গেলো এবং আমিও হ্যাটট্রিক করলাম। আমি অনেক খুশি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি প্রতিনিয়তই নিজের উন্নতির চেষ্টা করে চলেছি। সতীর্থ খেলোয়াড় ও কোচের কাছ থেকে নিয়মিতই শিখছি। নিজের উন্নতির মাধ্যমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছি।’
এদিকে শিষ্যের রেকর্ডগড়া পারফরম্যান্সের পর গুরু পেপ গার্দিওলা বলেছেন, ‘প্রিমিয়ার লিগের প্রথম মৌসুম হিসেবে দুর্দান্ত পরিসংখ্যান এবং গোল তোরেসের। সে এখনও তরুণ এবং ফিনিশিং দারুণ। তাকে আমরা উইঙ্গার হিসেবে কিনেছি। কিন্তু এখন স্ট্রাইকার হিসেবেও ভাবা যাচ্ছে।’
- ১১০ জেলায় বন্যার আশঙ্কা
- ২আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৩জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৪জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৫‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৬জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৭জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৮তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ৯মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত