
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী সাত দিন দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।
তিনি জানান, এর আগে আমরা দোকানপাট ও শপিংমল খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম। তখন আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে খুলে দেওয়া হয়েছিল। এবার আমরা খুলে দেওয়ার আবেদন করিনি। কারণ মাত্র ঈদ শেষ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এমনিতেই অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই পরিস্থিতি কী হয় তা দেখে পরে আমরা সিদ্ধান্ত নেব-জানান দোকান মালিকদের এ নেতা।
রোববার (১৬ মে) দুপুরে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।
নতুন নির্দেশনায় বলা হয়, চলমান বিধিনিষেধের সময় সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর, জরুরি পরিষেবা আওতাভুক্ত থাকবে এবং খাবার হোটেল ও রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।
- ১চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ২ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
- ৫সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৬গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ৭কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
- ৮তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ
- ৯চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ১০সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ১আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ২সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৩সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৪গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত