
জাতীয় দল, এইচপি ও যুব ক্রিকেটারদের তিন দলে ভাগ করে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। নিছক প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হলেও, এরই মধ্যে এতে চলে এসেছে প্রতিযোগিতার আমেজ। বিসিবির পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে প্রায় ৩৭ লাখ টাকার পুরস্কার।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে সাজানো হয়েছে তিন দল। রোববার দুপুর দেড়টায় (১.৩০) আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ।
করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টের কোনো ম্যাচেই মাঠে দর্শক প্রবেশাধিকার নেই। সীমিত আকারে থাকবে সংবাদমাধ্যমের উপস্থিতি। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সবগুলো ম্যাচই সরাসরি দেখার ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা সম্প্রচারিত হবে ফেসবুক লাইভের মাধ্যমে।
বিসিবি থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, টুর্নামেন্ট এর প্রতিটি খেলা ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে হতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে খেলাগুলোর চলতি ধারাবিবরণী পাওয়া যাবে। এর বাইরে সম্প্রচারিত হবে খেলাগুলো।
আজকের ম্যাচ শুরুর আগে করোনায় নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিটের নীরবতা পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুপুর দেড়টায় ম্যাচ শুরুর আগে কভিড ১৯ এ মৃত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করবেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টুর্নামেন্ট শুরুর ঘোষণা দেয়ার পর পরই এক মিনিট স্তব্ধ থাকবে গোটা স্টেডিয়াম।
প্রেসিডেন্টস কাপের সূচি
১১ অক্টোবর – মাহমুদউল্লাহ একাদশ বনাম নাজমুল একাদশ
১৩ অক্টোবর – মাহমুদউল্লাহ একাদশ বনাম তামিম একাদশ
১৫ অক্টোবর – নাজমুল একাদশ বনাম তামিম একাদশ
১৭ অক্টোবর – মাহমুদউল্লাহ একাদশ বনাম নাজমুল একাদশ
১৯ অক্টোবর – মাহমুদউল্লাহ একাদশ বনাম তামিম একাদশ
২১ অক্টোবর – নাজমুল একাদশ বনাম তামিম একাদশ
২৩ অক্টোবর – ফাইনাল
২৪ অক্টোবর – রিজার্ভ ডে (ফাইনাল)
*সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে।
তিন দলের স্কোয়াড
রিয়াদ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল হোসেন শান্ত একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্ট্যান্ডবাই : সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম
তামিম একাদশ
তামিম ইকবাল খান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।
স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাইদুল অংকন ও মেহেদি হাসান রানা।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন





পাঠকের মতামত