
উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমের শিরোপা যাচ্ছে ইংল্যান্ডে। রোমাঞ্চের ব্যাপার হচ্ছে- লন্ডন নাকি ম্যানচেস্টারে উৎসব হবে? উত্তরটা মিলে যাবে আগামী শনিবার রাতে। যেখানে পোর্তোর অল ইংল্যান্ড ফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে রাখলেন সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা।
চেলসির জন্য এটা হবে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনাল। কয়েক বছর আগে প্রথমবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে বাজিমাত করে পশ্চিম লন্ডনের ক্লাবটি। ম্যানচেস্টার সিটির জন্য এটাই প্রথম ফাইনাল। এবার বাজিমাত করতে চায় সিটি; স্বপ্ন ইতিহাস গড়ার। কাজটা কঠিন। কারণ এই মৌসুমে দুবার এই চেলসির কাছেই হেরেছে ম্যানচেস্টার সিটি।
কিন্তু এবারের প্রেক্ষাপট আলাদা। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতে পুরো মৌসুমের প্রতিশোধ নিতে মরিয়া সিটি। দলটির কোচ গার্দিওলাও ভীষণ আত্মবিশ্বাসী, ‘আমি আমার দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। আপনি কল্পনা করতে পারবেন না আমি দল নিয়ে কতটা আশাবাদী। আমরা জানি আমাদের কী করতে হবে। আমরা ইতিহাস গড়তে চাই। সবটুকু নিংড়ে দিতে চাই।’
সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে চায় চেলসিও। এই দলের প্রধান কোচ টমাস টুখেল। যিনি গত মৌসুমে পিএসজিকে ফাইনালে নিয়েও শিরোপা জিততে ব্যর্থ হয়েছেন। পরে এই মৌসুমের মাঝপথে তাকে অব্যাহতি দেয় পিএসজি। সুযোগ লুফে নেয় চেলসি। জানুয়ারিতে জার্মান কোচকে নিযুক্ত করেন চেলসি মালিক রোমান আব্রামোভিচ।
টুখেলের ছোঁয়ায় বদলে যায় চেলসি। মৌসুমের মাঝপথ পর্যন্ত নিজেকে হারিয়ে খোঁজা দলটা টুখেলের অধীনে চমৎকার ফুটবল খেলেছে। সিটি কোচ গার্দিওলা তাই সতর্ক, ‘তারা প্রস্তুত। আমি জানি তারা কতটা ভালো দল। তাদের দলের কয়েকজনকে আমি অনেক বছর ধরে চিনি। তারা এখনো সেরা একাদশ সাজায়নি।’
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সিটির শুরুর একাদশ চূড়ান্ত করেননি গার্দিওলা নিজেও। তবে ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে মৌসুমের শেষ ম্যাচে সিটির হয়ে খেলবেন না সার্জিও অ্যাগুয়েরো। তার বার্সেলোনায় যাওয়ার আভাস দিয়েছেন গার্দিওলা। তাতে কি! এই মৌসুমে সিটির বেঞ্চ দিয়েই তো একটা শক্তিশালী দল হয়!
চেলসি কোচ টুখেল এক সময় গার্দিওলার সহকারী ছিলেন। বায়ার্ন মিউনিখে থাকাকালীন জার্মান কোচকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি। সেই পর্যবেক্ষণ থেকেই শিষ্যের প্রতি তার ভাষ্য, ‘বায়ার্ন মিউনিখে কাজ করার সময় মিউনিখের সুন্দর একটা রেস্টেুরেন্টে সে ডিনারের আয়োজন করেছিল।’
গার্দিওলা যোগ করেন, ‘ওই সময় আমরা ফুটবল ফুটবল এবং ফুটবল নিয়েই কথা বলেছি। কে কেমন খেলে, ম্যাচের কোন পরিস্থিতিতে কী করণীয়- এসব নিয়ে আলোচনা করেছি। তার কাছ থেকে আমিও অনেককিছু শিখেছি। আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সে জানে, আমিও জানি, আমরা দুজনেই এটা (শিরোপা) জিততে চাই।’
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত