
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের তালিকাভুক্ত ১১০টি বড় কোম্পানি চলতি অর্থবছরের ১০ মাসে ৪১ হাজার ৫০ কোটি টাকা ভ্যাট দিয়েছে; যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৫ হাজার ২০৩ কোটি টাকা।
বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) গত এপ্রিল মাস পর্যন্ত ভ্যাট আদায় পরিস্থিতি বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। চলতি বছরের জুলাই থেকে এপ্রিল এই ১০ মাসে সিগারেটের ব্যবসা বেড়েছে। এরই ধারাবাহিকতায় এলটিইউ এর তালিকাভুক্ত বড় দুটি সিগারেট প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভ্যাট দিয়েছে ২২ হাজার ৬১১ কোটি টাকা।
ব্রিটিশ আমেরিকান টোবাকো ও ইউনাইটেড ঢাকা টোবাকোর প্রদানকৃত এই ভ্যাট আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ হাজার ৪০০ কোটি টাকা বেশি। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক দেশের এই চারটি মোবাইল ফোন অপারেটর চলতি অর্থবছরের ১০ মাসে ভ্যাট দিয়েছে ৭ হাজার ৮৬ কোটি টাকা। যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি।
এলটিইউ এর তালিকাভুক্ত ১৭টি ব্যাংক ২ হাজার ৬৪৮ কোটি টাকার ভ্যাট, আবগারি শুল্ক সহ নানা ধরনের শুল্ক কর দিয়েছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪২ শতাংশ বেশি। তালিকাভুক্ত ২৪টি ওষুধ কোম্পানি ২ হাজার ৬৩৪ কোটি টাকার ভ্যাট দিয়েছে।
তালিকাভুক্ত চারটি কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পনি ভ্যাট দিয়েছে ৫০০ কোটি টাকা।
- ১বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
- ২হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৩চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৪ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৫আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৬সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
- ৭সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৮গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ৯কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
- ১০তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ
- ১আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ২সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৩সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৪গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত