
তিন বছরেও জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উলটো এবার লিগ শিরোপা খুইয়েছে তুরিনের বুড়িরা। ইতালিয়ান মিডিয়ায় জোর গুঞ্জন, চুক্তির এক বছর বাকি থাকতে ব্যর্থ রোনাল্ডোকে এই গ্রীষ্মেই ছেড়ে দেবে জুভেন্টাস। মৌসুম শেষে রোনাল্ডো নিজেও জুভেন্টাস ছাড়ার ইঙ্গিত দিলেন।
তবে জুভেন্টাসের হয়ে নিজেকে সফলই মনে করছেন রোনাল্ডো। এ পর্তুগিজ ফরোয়ার্ডের মতে, তার ইতালিতে আসার উদ্দেশ্য পূরণ হয়েছে। এখন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে নামবেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট ৩৬ বছর বয়সী এই ফুটবলার। দল-বদল নিয়ে সেখানে সরাসরি কিছু না জানালেও তার ইঙ্গিতটা তুরিন ছাড়ার ঘোষণার মতো শোনাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনাল্ডো লেখেন, আমি জুভেন্টাসে প্রথমদিন যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলাম এই অর্জনগুলোর মধ্য দিয়ে সেগুলো পূরণ করেছি। এ সব অর্জনে আমি গর্বিত। তিনটি ভিন্ন ক্লাবের হয়ে শত গোল করা এক অন্যরকম অনুভূতি। আমার এ যাত্রায় যারা সমর্থন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। হ্যা, এ বছর আমরা সেরি-এ লিগ জিততে পারিনি। তবে এ মৌসুমে জুভেন্টাসের হয়ে দলীয় ও ব্যক্তিগত সব অর্জনেরই মূল্য আছে আমার কাছে। ইতালিয়ান সুপার কাপ, ইতালিয়ান কাপ ও লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আমাকে যথেষ্ট তৃপ্তি দিয়েছে। এর মধ্য দিয়ে যে লক্ষ্য স্থির করে ইতালিতে এসেছিলাম, তা পূরণ হয়েছে। লক্ষ্য ছিল লিগ, কাপ ও সুপার কাপ জেতার পাশাপাশি সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হওয়া। নিজের কীর্তিতে আমি গর্বিত। ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে আমি লিগ, কাপ ও সুপার কাপ জিতেছি। তিন দেশেই সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছি। ১০০র বেশি গোল করেছি। যখন যে ক্লাবের হয়ে যে দেশে খেলেছি, সবখানেই নিজের ছাপ রাখতে পারার অনুভূতি অতুলনীয়। এই যাত্রায় যারা সঙ্গী ছিলেন, সবাইকে ধন্যবাদ।’
এমন আবেগঘন দীর্ঘ পোস্টের পর অনেকেই ধরে নিয়েছেন জুভেন্টাসে রোনাল্ডোর অধ্যায় শেষ হচ্ছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের পাট চুকিয়ে ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেন সিআর সেভেন।
- ১ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ২চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ৩ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ৪গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশ উদ্ধার
- ৬ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৭ জন গ্রেফতার
- ৭গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ৮দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৯দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ১০জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত