
ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার (৩০ মে) বিজিএমইএ অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত বিষয়াবলী বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই উন্নয়ন এবং শিল্পকে আরও এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বি-পাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উপায়গুলো নিয়ে আলোচনা হয়।
আলোচনাকালে বিজিএমইএ সভাপতি বলেন, কোভিড-১৯ সংকট চলাকালে কিছু ব্রিটিশ ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাংলাদেশি রফতানিকারকদের অনুকূলে রফতানি বিল পরিশোধ করেনি।
এতে করে পোশাক শিল্পের ওই সব উদ্যোক্তা সংকটে পড়েছেন। উল্লিখিত ব্র্যান্ডরা যেন অনতিবিলম্বে রফতানি বিল পরিশোধ করেন- সে বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য বিজিএমইএ সভাপতি ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারকে অনুরোধ জানান।
এছাড়াও আলোচনাকালে বিজিএমইএ সভাপতি এবং ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার বাংলাদেশ স্বলোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সহযোগিতা, সম্ভাব্য শুল্ক পরিবর্তন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কীভাবে যুক্তরাজ্যের বাজার ধরে রাখতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন।
বিজিএমইএ সভাপতি বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে বন্ধু ভাবাপন্ন সহযোগিতা প্রদানের জন্য ডেপুটি ব্রিটিশ হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনা সভায় ঢাকার ব্রিটিশ হাইকমিশনের কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের কাউন্সিলর (প্রোসপারিটি অ্যান্ড ইকোনোমিক গ্রোথ ফরেন) মহেশ মিশ্রা, বিজিএমইএ’র সহ-সভাপতি মো. মিরান আলী এবং পরিচালক মো. ইমরানুর রহমান উপস্থিত ছিলেন।
- ১৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ২ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৩অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৪দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ৫শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৬মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’
- ৭চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে
- ৮‘লুটপাটের’ নতুন লাইসেন্স জ্বালানি খাতের বেসরকারিকরণ : জামায়াত
- ৯সোশ্যাল মিডিয়ায় মেসির বাবার মৃত্যুর সংবাদ, সত্যি নাকি গুজব!
- ১০মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাবির ইফাদ বাঁচতে চান
- ১সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ২চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৫সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৬আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৭অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৮চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ





পাঠকের মতামত