
বর্তমান চ্যাম্পিয়নের তকমা নিয়ে এবার ইউরোর লড়াইয়ে নেমেছে পর্তুগাল। নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। তবে পরের ম্যাচেই শক্তিশালী জার্মানির কাছে হেরে বসে তারা। আজ (বুধবার) রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচের আগে কঠিন সমীকরণের সামনে সেলেকসাও দ্যে কুইনোসরা।
বাংলাদেশ সময় আজ রাত একটায় মাঠে নামবে পর্তুগাল। গ্রুপ ‘এফ’ এ ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রোনালদোরা। যদিও নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে আসর শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। দলনেতা রোনালদো নিজেও পেয়েছিলেন গোলের দেখা। কিন্তু দ্বিতীয় ম্যাচে জার্মানদের কাছে পর্তুগিজরা হারে ২-৪ গোলের ব্যবধানে। এবার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল।
‘এফ’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। এই ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র করলেই চলবে তাদের। তাহলে পৌঁছে যাবে শেষ ষোলোতে। সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে হলে এই ম্যাচ জিততেই হবে রোনালদোদের। আবার ফ্রান্সের সঙ্গে ড্র হলে শেষ ষোলোয় পৌঁছতে পর্তুগালকে তাকিয়ে থাকতে হবে জামার্নি বনাম হাঙ্গেরির ম্যাচের দিকে। সমীকরণ অনুযায়ী পর্তুগাল যদি ফ্রান্সের কাছে হেরে যায় আর অঘটন ঘটিয়ে যদি জার্মানিকে হারায় হাঙ্গেরি, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবের পর্তুগালকে।
এদিকে মঙ্গলবার মাঠে বল গড়ানোর আগ পর্যন্ত শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে ১১টি দল। এখন পর্যন্ত শেষ ষোলো নিশ্চিত করা ১১টি দল হলো; গ্রুপ চ্যাম্পিয়ন- ইতালি (গ্রুপ এ), নেদারল্যান্ডস (গ্রুপ বি) ও বেলজিয়াম (গ্রুপ সি)। দ্বিতীয় সেরা হয়ে পৌঁছেছে ওয়েলস, ডেনমার্ক ও অস্ট্রিয়া। সেরা তৃতীয় দল হিসাবে একটি জায়গা ছিনিয়ে নিয়েছে সুইজারল্যান্ড। এছাড়াও স্থান নিশ্চিত না হলেও চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, সুইডেন ও ফ্রান্স কার্যত পৌঁছে গিয়েছে নক আউটে।
এবার ছয়টি গ্রুপে ভাগ হয়ে সর্বমোট ২৪টি দল অংশ নিচ্ছে শেষ ষোলো অর্থাৎ প্রি কোয়ার্টারে যাবে মোট ১৬টি দল। ৬টি দলের পয়েন্ট তালিকার প্রথম দু’য়ে থাকা দলগুলি সরাসরি শেষ ষোলোর টিকিট পাবে। এরপর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দল পয়েন্ট ও গোল পার্থক্যের অঙ্কে জায়গা করে নেবে প্রি-কোয়ার্টারে।
- ১চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ২ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ৩গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশ উদ্ধার
- ৫ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৭ জন গ্রেফতার
- ৬গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ৭দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৮দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৯জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত