প্রকাশিত: নভেম্বর ২, ২০২০ ১০:২৩ এএম

টেলিভিশন ক্রেতাদের জন্য সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালু করলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। বরাবরের মতো এবারের ক্যাম্পেইনেও ওয়ালটন টিভি কেনার ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতাদের জন্য থাকছে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় পাওয়ার সুবিধা।

রোববার (১ নভেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ডিজিটাল ক্যাম্পেইনের ডিক্লারেশন প্রোগ্রামে এ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে এলইডি ও স্মার্ট টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা ওই টিভির দামের ওপর ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় পাবেন। ওয়ালটন টিভি ইএমআইতে কেনার ক্ষেত্রেও এ সুবিধা পাওয়া যাবে। নভেম্বরের ১ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওয়ালটন টিভি কেনার ক্ষেত্রে এ নিশ্চিত ছাড় পাবেন ক্রেতারা।

ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান ও আরিফুল আম্বিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন—ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, ড. মো. সাখাওয়াৎ হোসেন ও মো. ফিরোজ আলম, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহাজাদা সেলিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম, অ্যাডিশনাল ডিরেক্টর অগাস্টিন সুজন, ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ, মার্কেটিং কো-অর্ডিনেটর শেখ তোফাজ্জল হোসেন, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।

ওয়ালটন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন অভী বলেন, ‘উন্নত পিকচার ও সাউন্ড কোয়ালিটির আন্তর্জাতিক মানের বিভিন্ন মডেলের টেলিভিশন উৎপাদন করছে ওয়ালটন। মানের দিক থেকে অনেক উন্নত এবং দামেও সাশ্রয়ী। তাই মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ওয়ালটন টিভি ব্যাপকভাবে রপ্তানি হচ্ছে উন্নত দেশগুলোতে।‘

ওয়ালটন টেলিভিশনের প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ জানান, গ্রাহকদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ উন্নত মানের টিভি তুলে দিতে ওয়ালটন বদ্ধপরিকর। সেই সঙ্গে সর্বোচ্চ ক্রেতা সুবিধা প্রদানেও দিয়েছে অধিক গুরুত্ব। তাই ওয়ালটনের এলইডি ও স্মার্ট টিভির প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির পাশাপাশি দেওয়া হচ্ছে ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি। এছাড়া, ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন টিভির ক্রেতাদের দেওয়া হচ্ছে আকর্ষণীয় অঙ্কের নিশ্চিত নগদ ছাড়। এদিকে, গ্রাহকরা যেকোনো ব্র্যান্ডের পুরাতন সচল বা অচল টিভি বদলে ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির নতুন এলইডি টিভি বিশেষ ছাড়ে কেনার সুযোগ পাচ্ছেন।

তিনি আরও জানান, ডিজিটাল ক্যাম্পেইনের পাশাপাশি সারা দেশে চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা। এর আওতায় ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরাতন সচল বা অচল টিভি জমা দিয়ে ৮ হাজার ৯০০ টাকায় ওয়ালটনের নতুন এলইডি টিভি কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ওয়ালটনের এই টিভি এক্সচেঞ্জ মেলা ইতোমধ্যে গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। সারা দেশে অসংখ্য গ্রাহক বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন সচল ও অচল টিভি বদলে ওয়ালটনের নতুন এলইডি টিভি কিনেছেন।

শেয়ার

পাঠকের মতামত

কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) ঢাকার ...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের ...

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ...

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...