প্রকাশিত: জুলাই ৪, ২০২১ ৩:২৭ পিএম

জমজমাট কোয়ার্টার ফাইনাল শেষে নির্ধারিত হয়েছে ইউরো কাপের সেমিফাইনালের লাইনআপ। আগামী মঙ্গলবার দিবাগত রাতে শুরু হবে চার দলের ফাইনালে ওঠার লড়াই।

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এ আসরের সেরা চারের আগেই বাদ পড়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামসহ হেভিওয়েট সব দল।

সবাইকে চমকে দিয়ে ২৯ বছর পর সেমিফাইনালে উঠেছে ডেনমার্ক। অধরা সাফল্যের খোঁজে ২৫ বছর পর সেরা চারের টিকিট অর্জন করতে পেরেছে ইংল্যান্ড।

ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। আগামী ৭ জুলাই (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

অন্যদিকে প্রথম সেমিফাইনাল ম্যাচটি হাইভোল্টেজ। এ ম্যাচে লড়বে সর্বোচ্চ তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকা ইতালি। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১টায় হবে ম্যাচটি। এই ম্যাচের ভেন্যুও ওয়েম্বলি।

দুই সেমিফাইনালের জয়ী দলকে আগামী রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। দুই সেমিফাইনালের মতো ফাইনাল ম্যাচটিও হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।

ইউরো কাপের সেমিফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল
ইতালি বনাম স্পেন – ৬ জুলাই, দিবাগত রাত ১টা

দ্বিতীয় সেমিফাইনাল
ইংল্যান্ড বনাম ডেনমার্ক – ৭ জুলাই, দিবাগত রাত ১টা

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...