
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল এবং চিলির বিপক্ষে জিতে পেরু পেয়েছিল কোপা আমেরিকার গত আসরের ফাইনালের টিকিট। পরে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে পেরুকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ঘরের মাঠের কোপায় চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।
এবারও নিজেদের ঘরের মাঠেই কোপা আমেরিকা আয়োজন করেছে ব্রাজিল। এবারও শিরোপা জেতার পথে পেরু বাধা অতিক্রম করতে হবে সেলেকাওদের। তবে সেটি ফাইনালে নয়। এবার সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে কোপার গত আসরের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও পেরু।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় রিও ডি জেনেইরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে এ দুই দল। শুধু গত আসরের ফাইনালে নয়, চলতি আসরের গ্রুপপর্বের ম্যাচেও পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেদিন ৪-০ গোলের বড় জয় পেয়েছিল তিতের শিষ্যরা।
সবমিলিয়ে এ দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে ৪৯ ম্যাচে। যেখানে ব্রাজিলই জিতেছে ৩৫টি ম্যাচ, ড্র ৯টি আর পেরুর জয় ৫ ম্যাচে। কোপা আমেরিকায় মোট ১২ বার একে অপরের বিপক্ষে খেলেছে এ দুই দল। যেখানে ব্রাজিলের জয় ৮ ম্যাচে আর ড্র-পরাজয় ২টি করে ম্যাচে।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত