
কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর আগে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এর মাধ্যমে ১৪ বছর পর বড় কোন আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী।
আগামী রবিবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ল্যাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি।
২০০৭ সালে সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। সেবার ৩-০ গোলের জয় পায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হলে সে ম্যাচেও আর্জেন্টিনা ২-০ গোলে হেরে যায়।
২ বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটায় কোপা আমেরিকায় বেশ এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, আর ব্রাজিল জিতেছে ৯ বার।
তবে টুর্নামেন্ট বা যেকোন প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের হিসেবে ব্রাজিল অনেক এগিয়ে। এ পর্যন্ত ১০৭ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল, ৩৪টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে। ২৫টি ম্যাচ ড্র হয়েছে।
এই দুই প্রতিবেশি দেশ ঐতিহাসিকভাবেই ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী।
প্রথমবারের মতো সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার মেসি ও নেইমার কোন ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন এবারের কোপা আমেরিকাতে।
নেইমার অবশ্য আর্জেন্টিনাকে ফাইনালে চেয়েছিলেন। পেরুর সাথে ম্যাচে জয়ের পরে সংবাদ সম্মেলনে নেইমার বলেন, “আর্জেন্টিনায় আমার বেশ কজন বন্ধু আছে। আমি চাই আর্জেন্টিনা ফাইনালে উঠুক।”
- ১চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ২ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ৩গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশ উদ্ধার
- ৫ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৭ জন গ্রেফতার
- ৬গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ৭দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৮দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৯জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত