প্রকাশিত: আগস্ট ২, ২০২১ ৫:০৭ পিএম

দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার প্রথম দিনে রেলপথটি ব্যবহার করে বাংলাদেশে আনা হয়েছে আড়াই হাজার টন পাথর। বেলা ২টার দিকে ৪০টি ওয়াগনে করে এসব পাথর আনার কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, এখন থেকে এ রুটে নিয়মিত পণ্যবাহী ট্রেন চলাচল করবে।

এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীই উভয় দেশের মধ্যে ১৯৬৫ সাল-পূর্ববর্তী সব রেল সংযোগ পুনরায় কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে রেল সংযোগটি পুনঃস্থাপন করার কাজ হাতে নেয় উভয় দেশের রেলপথ মন্ত্রণালয়। পুনঃস্থাপনের পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগটি উদ্বোধন করেন। এটি ভারত ও বাংলাদেশের মধ্যকার পঞ্চম রেল সংযোগ।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...