প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০ ৪:১৪ পিএম , আপডেট: নভেম্বর ২৩, ২০২০ ৪:১৬ পিএম

করোনারভাইরাস আর বন্যার দোহায় দিয়ে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম গত কয়েকমাস ধরেই চড়া। তবে শীতের সবজি বাজারে আসায় দাম কিছুটা কমলেও আলু ও চালের দাম এখনো লাগামহীন। ফলে অস্বস্তি কাটছে না মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আলু এখনো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবচেয়ে মোটা চাল বিক্রি হচ্ছে ৪৬-৪৮ টাকা কেজি। আটাশ চালের দাম ৫০ টাকার ওপরে।

বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শিম, পটোল, করলা, কাঁচা টমেটো, বেগুন, মুলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। মাঝারি আকারের বাঁধাকপি ও ফুলকপি পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকা পিস। লালশাক প্রতি আঁটি ৫ টাকা, ধনেপাতা ৫০ টাকা কেজি, পুঁইশাক ২০ টাকা প্রতি আঁটি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম দুই থেকে তিন গুণ বেশি ছিল।

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। পেঁপে ও মিষ্টিকুমড়া পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি। তবে পেঁয়াজ এখনো ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...