
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন তৌহিদুল আলম খান। ব্যাংকিং খাতে ২৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ও বিচক্ষণ এ ব্যাংকার গত ২৪ নভেম্বর ২০২০ তারিখে উক্ত পদে যোগ দেন।
তৌহিদুল আলম স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে প্রাইম ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ ২৭ বছরের কর্মময় জীবনে তিনি ব্যাংক এশিয়া, মধুমতি ব্যাংক এবং প্রাইম ব্যাংকে প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশেষত ক্যামেলকো, সিবিও, সিআরও হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। তার নেতৃত্বেই বাংলাদেশে প্রথম শরিয়া ভিত্তিক সিন্ডিকেশন চুক্তি এবং সূচনার সময়ে সবচেয়ে বড় সিন্ডিকেশন টার্ম লোন নিষ্পত্তি করা হয়।
তৌহিদুল আলম আইসিএমএবির একজন সম্মানিত সদস্য, আইআইবিআই, যুক্তরাজ্যের সহযোগী সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাসেল ২ কমপ্লাইয়েন্স প্রফেশনালস অ্যাসোসিয়েশনের একজন সনদপ্রাপ্ত প্রফেশনাল ও আজীবন সদস্য এবং ইন্টারনাল অডিটরস্-আইআইএ গ্লোবাল-ইউএসএ অ্যান্ড লোকাল চ্যাপ্টার- বাংলাদেশের একজন সম্মানিত সদস্য। তিনি বাংলাদেশের প্রথম সনদধারী সাসটেইনেবল রিপোর্টিং অ্যাস্যুরার। তিনি সিঙ্গাপুর থেকে প্রকাশিত বিজনেস ম্যাগাজিন ‘এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স’র অন্যতম লেখক। আইসিএমএবির জার্নাল কমিটির সভাপতিসহ মালয়েশিয়ায় অবস্থিত বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামিক ফিন্যান্স নিউজ সরবরাহকারী প্রতিষ্ঠান আইএফএন’র আন্তর্জাতিক করেসপন্ডেন্ট তিনি।
এছাড়া, তৌহিদুল আলম তার লেখনীর স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচি এবং সম্মেলনে অংশ নিয়েছেন।
- ১একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে তিন জনের আলো ফিরেছে
- ২চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা
- ৩গাজীপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
- ৪ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন
- ৫রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ১০ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত