
বৃহস্পতিবার রাতে যখন বার্সেলোনার পক্ষ থেকে ঘোষণা দেয়া হলো, লিওনেল মেসিকে আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। তার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টানতে হচ্ছে, তখন থেকেই জ্বল্পনা শুরু হয়ে যায়, তাহলে মেসির পরবর্তী গন্তব্য কোথায়? আগামী মৌসুমে কোন ক্লাবের জার্সি পরে খেলতে নামবেন তিনি?’
এই প্রশ্নের উত্তর জানতে অবশ্য বেগ পেতে হয়নি। কারণ, মেসির এই খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়ে পিএসজি। ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গত বেশ কিছুদিন আগে থেকেই মেসির পেছনে লেগে আছে। বার্সাকে ‘না’ করার সঙ্গে সঙ্গেই বিশ্বসেরা এই তারকাকে লুফে নিতে ঝাঁপিয়ে পড়ে তারা।
মেসিকে কিনতে মরিয়া ছিল আরও বেশ কিছু ক্লাব। গত বছর যখন মেসি বার্সেলোনা থেকে বিদায় নিতে চেয়েছিলেন, তখন তাকে কেনার দৌড়ে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি। কিন্তু এক বছরের ব্যবধানে ম্যানসিটি অনেকটাই পেছনে পড়ে যায়। এগিয়ে আসে পিএসজি।
শনিবার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে, মেসি পিএসজিতেই যাচ্ছেন। এর সবচেয়ে বড় কারণ, সেখানে তার ঘনিষ্ট বন্ধু নেইমার রয়েছেন। যিনি এক সময় বার্সায় মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। পিএসজি মালিকের ভাই এক টুইট বার্তায় জানিয়েছিলেন, মেসি পিএসজিতেই আসছেন। এরপর প্যারিসের বিখ্যাত পত্রিকা এল ইকুইপে জানিয়েছিল, মেসির সঙ্গে তিন বছরের চুক্তি হচ্ছে এবং পারিশ্রমিক দেয়া হচ্ছে বছরে ৪০ মিলিয়ন ইউরো। যা নেইমারের চেয়েও ৫ মিলিয়ন ইউরো বেশি।
এরপর আজ ন্যু ক্যাম্পে বার্সার বিদায়ী সংবাদ সম্মেলনে মেসির কাছে জানতে চাওয়া হয় পিএসজিতে যাওয়া সম্পর্কে। বিষয়টা কী সত্যি? জবাবে মেসি বলেন, ‘প্যারিস সেন্ট জার্মেইতেই সম্ভাবনা বেশি এবং হ্যাঁ, এটাই সত্যি।’
এরপর তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো কিছুই নিশ্চিত নয়। কাউকে নিশ্চয়তা দিইনি। বার্সেলোনার বিবৃতি প্রকাশের পর আমি প্রচুর কল পাচ্ছি, মেসেজ পাচ্ছি। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত