প্রকাশিত: আগস্ট ৮, ২০২১ ৮:৩৯ পিএম

এনআরবিসি ব্যাংক অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংকের সব শাখায় পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স এবং সরকারি অন্যান্য ফি জমা সংক্রান্ত ৬৪৫টি সেবা দেবে।

‌রোববার (৮ আগস্ট) ব্যাং‌কের পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়েছে।

এতে বলা হ‌য়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. ফোরকান আলী এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ, এফআই অ্যান্ড বিডি ডিভিশনের প্রধান কাজী শাফায়েত কবির কানন, এফএডি প্রধান মো. জাফর ইকবাল হাওলাদার, এসিএস অপারেশন প্রধান এসকে পারভেজ মারেকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে সারাদেশের বিস্তৃত এনআরবি ব্যাংকের শাখা, উপশাখা, কালেকশন বুথ ও এজেন্ট পয়েন্টের মাধ্যমে খুব সহজে সরকারের কোষাগারে ভ্যাট, ট্যাক্সসহ অন্যান্য রাজস্ব এবং বিভিন্ন সরকারি সেবার ফি জমা দেওয়া যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এনআরবিসি ব্যাংক দ্রুত এগিয়ে এসে এই চুক্তি সম্পন্ন করল। এতে কর ও ফি প্রদানে করদাতা এবং সাধারণ নাগরিকরা হাতের নাগালের কাছে দ্রুত সেবা নিতে পারবেন। এই সেবা সঠিকভাবে দেওয়ার মাধ্যমে এনআরবিসি ব্যাংক তার সুনাম বৃদ্ধি এবং গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া বলেন, মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার ভিত্তিতে এনআরবিসি ব্যাংক সেবা দিয়ে যাচ্ছে। সরকারি সেবাগুলো সহজ করার জন্য ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএ ফি, পল্লী বিদ্যুতের বিলসহ বিভিন্ন সেবার বিল গ্রহণ করে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ব্যাংকটি। এরই ধারাবাহিকতা এখন ই-চালানে অন্তর্ভুক্ত হয়েছি।

এনআরবিসি ব্যাংক বিআরটিএ ফি, পল্লী বিদ্যুতসহ বিভিন্ন ইউটিলিটি বিল, ভূমি রেজিস্ট্রেশন ফি আদায় করে থাকে।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...