
দেশে কাঁচামরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে আমদানিকারকদের অনুকূলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করা হয়েছে। দেশের ভোমরা ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসব কাঁচামরিচ আমদানি হচ্ছে।
সোমবার ভোমরা স্থলবন্দর দিয়ে দুই ট্রাক কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আরও ১২ ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে এসব কাঁচামরিচ আমদানি করছে।
এছাড়া, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করছে। এর মধ্যে মেসার্স বিএইচ ট্রেডিং অ্যান্ড কোং ১৫০ মেট্রিক টন, মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ ২০০ মেট্রিক টন এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু করছে, যা আগামীকাল (১০ আগস্ট) বাংলাদেশে প্রবেশ করবে।
কাঁচামরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করবে।
সোমবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এসব তথ্য জানান।
- ১সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ২জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৩ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৪জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৫১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও বদলে যাওয়া স্বপ্ন: কাঠামোগত বাস্তবতার সংকট
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ১সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ২শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৭হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৮দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ৯চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ১০গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার





পাঠকের মতামত