প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০ ১০:১৯ পিএম

প্রাইম ব্যাংক মাস্টারকার্ডের ‘এক্সিলেন্স ইন ডেবিট বিজনেস ২০১৯-২০২০’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ডিজিটাল পেমেন্টে সাফল্য উদযাপনের জন্য মাস্টারকার্ড ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ আয়োজন করে। বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবসা পরিচালনার ২৯ বছর ও অফিস স্থাপনের ৭ বছর পূর্তি পালনের অংশ হিসেবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক এ বছর কার্ডহোল্ডারদের ডিজিটাল ফ্যাইন্যান্সিয়াল ট্রানজেকশন করার ক্ষেত্রে সর্বাধিক ব্যবসায় করার জন্য ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস ২০১৯-২০২০’ এর সম্মানসূচক পুরস্কার অর্জন করেছে।

২৬ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্র্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পখাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যোগ দেন। অন্যান্যদের মধ্যে মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট পরুশ সিং, দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার বিকাশ ভার্মা, মাস্টারকার্ড-বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের এমডি, সিইও, সিনিয়র প্রতিনিধি, চেম্বার ও বিজনেস কমিউনিটির নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

প্রাইম ব্যাংক, মাস্টারকার্ডের অংশীদারিত্বের মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্রাহকদের জন্য উদ্ভাবনী সেবা, ইলেকট্রনিক ট্রানজেকশন এবং সহজ ও স্বচ্ছন্দময় পেমেন্ট অভিজ্ঞতা দিয়ে আসছে।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...