প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০ ৩:৩৮ পিএম

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাময়িক নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম খান।

সোমবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ধারা ১২(২) অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংক এর পরিচালনা পর্ষদে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না দেয়া পর্যন্ত বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক মো. নজরুল ইসলাম খানকে ব্যাংকের পরিচালনা পর্ষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেয়া হলো।’

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছ।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...