
রোববার দ্বিতীয় মেয়াদে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে চেলসি অধ্যায় শুরু করতে যাচ্ছেন রোমেলু লুকাকু। এর আগে গত সপ্তাহে ৯৮ মিলিয়ন পাউন্ডের ক্লাব রেকর্ড চুক্তিতে বেলজিয়ান এই তারকা স্ট্রাইকারকে ইন্টার মিলান থেকে দলে ভিড়িয়েছে ব্লুজরা। এই ক্লাবের হয়ে লুকাকু নয় নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন। কোয়ারেন্টাইানে থাকার কারণে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে পারেননি ২৮ বছর বয়সী লুকাকু। কিন্তু বুধবার স্ট্যামফোর্ড ব্রীজে সমর্থকদের উপস্থিতিতে উন্মুক্ত সেশনে নতুন সতীর্থদের সঙ্গে লুকাকু অনুশীলন করেছেন।
এমিরেটস স্টেডিয়ামে সপ্তাহের শেষে লন্ডন ডার্বিতে গানার্সদের বিপক্ষে তার মাঠে নামা প্রায় নিশ্চিত। আর্সেনালের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লুকাকু বলেছেন, অবশ্যই, আমি পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে ছিলাম। এই মুহূর্ত থেকে আমি সতীর্থদের আরো বেশী করে চেনার চেষ্টা করছি। এরপর আমি মাঠে নামবো কিনা তা পুরোপুরি কোচের উপর নির্ভর করছে।
সাম্প্রতিক সময়ে চেলসির নয় নম্বর জার্সিটি খুব একটা সুখকর বার্তা দিতে পারেনি। গঞ্জালো হিগুয়েইন, ফার্নান্দো তোরেস, আলভারো মোরাতা, রাদামেল ফ্যালকাও এই জার্সি পড়ে দীর্ঘ সময় গোল খরায় ভুগেছেন। কিন্তু সপ্তাহের শুরুতে টামি আব্রাহাম রোমায় যোগ দেবার পর লুকাকুর পছন্দেই খালি হয়ে যাওয়া এই নম্বরের জার্সিটি তাকে উপহার দেয়া হয়েছে।
এ সম্পর্কে লুকাকু বলেন, হ্যাঁ আমি নয় নম্বর পেয়েছি। এই পরিস্থিতিতে এই জার্সিটি পাওয়াতে আমি খুবই খুশী ও সৌভাগ্যবান। আমার স্বপ্ন সত্যি হয়েছে, এখন মাঠে নিজেকে প্রমানের অপেক্ষায় আছি। নিজের সেরাটা দিয়েই আবারো এই ক্লাবকে সহযোগিতা করতে চাই। এখন নিজেকে ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়াই মূল চ্যালেঞ্জ।
- ১ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ২আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৩সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৪দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৬বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৭রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৮বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৯২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ১০ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত