
আগের ম্যাচে বার্সেলোনা হোঁচট খেয়েছিল অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে। তাদের না হয় যুক্তি ছিল, মেসি নেই। যে কারণে বার্সা এখন খর্বশক্তির। কিন্তু রিয়াল মাদ্রিদের কী হলো? লেভান্তের মাঠে গিয়ে ৩ গোল দিয়েও জিততে পারলো না তারা। পয়েন্ট খুইয়ে আসতে হলো ৩-৩ গোলে ড্র করে।
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র জোড়া গোল করলেন। আরও একটি গোল করলেন গ্যারেথ বেল। তাতেও কোনো হলো না। উল্টো আরও তিনটি গোল হজম করতে হলো। অথচ, শেষ মুহূর্তে লেভান্তে ১০ জনের দলে পরিণত হয়েছিল। বরং বলা যায়, ভিনিসিয়ুসের গোলে হারই এড়িয়েছে লজ ব্লাঙ্কোজরা। ম্যাচের ৫ম মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুর্বার হয়ে ওঠে স্বাগতিক লেভান্তে। ৪৬ মিনিটে প্রথম তারা গোল শোধ করে রজার মার্টির কল্যাণে। ৫৭ মিনিটে রিয়াল দ্বিতীয় গোল হজম করে। লেভান্তের হয়ে গোলটি করেন হোসে কাম্পানা।
৭৩ মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। কিন্তু ৭৯ মিনিটে আবারও পিছিয়ে যায় রিয়াল। এবার লেভান্তের হয়ে গোলটি করেন রোবের। ৩-২ গোলে পিছিয়ে পড়ে যখন রিয়াল মাদ্রিদ হারের আতঙ্গে ভুগছিল, তখনই অর্থ্যাৎ ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ৮৭ মিনিটে লেভান্তের খেলোয়াড় এইতর ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর ১০ জনের দলে পরিণত হয়। কিন্তু ততক্ষণে জয়ের জন্য আরেকটি গোল করতে রিয়ালের সামনে সময় শেষ হয়ে যায়।
নিজেদের প্রথম ম্যাচে করিম বেনজেমার জোড়া গোলে আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেলো স্প্যানিশ জায়ান্টরা। মূলত, ডিফেন্সে দীর্ঘদিনের প্রহরী হয়ে থাকা সার্জিও রামোস এবং রাফায়েল ভারানে না থাকার অভাবটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে রিয়াল।
- ১তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৪বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৫মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৬এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৭শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৮জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৯২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ১০উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৯রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত