
বাংলাদেশ-ভারতের মতামতে উভয়দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর পরিদর্শন এবং স্থলবন্দরে দায়িত্বরত বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই-কমিশনার মোহাম্মদ ইমরান।
বুধবার (২ ডিসেম্বর) বেলা ১ টায় ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই-কমিশনার ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় কাস্টমস, বিএসএফ ও ব্যবসায়ীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর বাংলাদেশে প্রবেশ করলে লালমনিরহাট জেলা প্রশাসন, পুলিশ সুপার, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও বুড়িমারী স্থলবন্দর আমদানি- রফতানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ ব্যবসায়ীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করলে জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় তিনি বলেন, আমি ভারতের সাথে স্থাপিত দেশের বিভিন্ন স্থলবন্দর সমূহ ঘুরে দেখছি। তারই ধারাবাহিকতায় বুধবার বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করলাম। ভারত আমাদের অন্যতম বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ। দু’দেশের প্রশাসনিকসহ, ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় থাকলে উভয়ের মতামতে ব্যবসা- বাণিজ্য সম্প্রসারণ, সীমান্তের সমস্যা সমাধান করা সহজ হবে। ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে যাত্রীরা যাতে হয়রানী না হয় সেজন্য বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশনে পয়েন্টে আইসিপি (ইনডিকেটেট চেকপোস্ট) চালুকরণ ও দু’দেশের ইমিগ্রেশনে স্ক্যানিং মেশিন চালু করতে আলোচনা করা হবে। উভয় দেশের জনগণের স্বার্থে রেলপথ চালুর বিষয়ে ভারত- বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সভায় প্রস্তাব তোলা হবে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবিদা সুলতানা, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক, পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকারসহ বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
- ১গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল
- ২যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশ উদ্ধার
- ৩ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৭ জন গ্রেফতার
- ৪গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ৫দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৬দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৯আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ১০জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত