
ঘরে বসেই এখন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দেয়া যাবে। অনলাইনে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যেকোন বীমা গ্রাহক বা কোম্পানির কর্মকর্তা-কর্মচারী প্রিমিয়াম জমা দিতে পারবেন। দিন-রাত ২৪ ঘণ্টাই এ সুবিধা ব্যবহার করা যাবে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে সম্প্রতি এ সুবিধা চালু করেছে জেনিথ ইসলামী লাইফ কর্তৃপক্ষ।
এই প্রক্রিয়ার মাধ্যমে যেকোন স্থান হতে যেকোন ব্যক্তি যেকোন সময় কোম্পানির ওয়েবসাইটের অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে সিটি ব্যাংকের এ্যামেক্স, ভিসা/মাস্টার কার্ড, ডাচ-বাংলা ব্যাংকের ডিবিবিএল নেক্সাস কার্ড, মোবাইল ওয়েলেট (বিকাশ, রকেট, এম-ক্যাশ এবং টি-ক্যাশ), ট্রাস্ট ব্যাংকের ডেবিট কার্ড, ইসলামী ব্যাংকের ডেবিট কার্ডসহ যেকোন ব্যাংকের ভিসা/মাস্টার কার্ড ও কিউ ক্যাশ ব্যবহার করে প্রিমিয়াম প্রদান করতে পারবেন।
বীমা গ্রাহকরা Policyholder Only বাটনে ক্লিক করে এবং উন্নয়ন ও দাপ্তরিক কর্মকর্তারা Employee Only বাটনে ক্লিক করে প্রিমিয়াম প্রদান করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহক বা কর্মকর্তাকে এই http://zenithlifebd.com/online-payment/ ঠিকানায় যেতে হবে। ওয়েবসাইটের নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে প্রিমিয়াম প্রদান করা যাবে।
বর্তমান যুগ ডিজিটাল যুগ। মানুষ ঘরে বসেই এখন সব কিছু করছে। তাই আমরাও বীমা গ্রাহকদের সুবিধার কথা বিচেনায় নিয়ে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করেছি। খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে যেকোন গ্রাহক তার প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। অনলাইন পেমেন্ট ব্যবস্থার ফলে বীমা গ্রাহক তার প্রিমিয়াম পরিশোধের বিষয়টি নিশ্চিত হতে পারবেন।
অনেক সময় জটিলতার কারণে গ্রাহকরা প্রিমিয়াম প্রদানে অনুৎসাহিত হয়। আমরা সে বিষয়টি মাথায় নিয়ে এ সেবা চালু করেছি। আমরা আশা করছি, স্বল্প শিক্ষিত গ্রাহকরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এই সেবা চালুর মাধ্যমে জেনিথ ইসলামী লাইফ গ্রাহক সেবায় আরো এক ধাপ এগিয়ে গেলো।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত