
চার জেলায় নতুন খাদ্য নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হল চট্টগ্রাম, রংপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি।
মঙ্গলবার (৫ অক্টোবর) এই নিয়োগ দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক (চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) আবু নঈম মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা ও রংপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল কাদেরকে চট্টগ্রামের জেলা খাদ্য নিয়ন্ত্রক (চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) করা হয়েছে।
অন্যদিকে রাঙ্গামাটির জেলা খাদ্য নিয়ন্ত্রক (বান্দরবানের জেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া নাজনীনকে খাগড়াছড়ি ও খাগড়াছড়ির জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুকে রাঙ্গামাটির জেলা খাদ্য নিয়ন্ত্রক (বান্দরবানের জেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) করা হয়েছে।
বদলি কর্মকর্তারা খাদ্য অধিদপ্তরের বিদ্যমান বদলি নীতিমালা, ২০১৯ এর (৩) অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১৪ অক্টোবরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ১৫ অক্টোবর থেকে তৎক্ষণাৎ অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
- ১লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ২কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৪২ দিন পর কমেছে সূচক ও লেনদেন
- ৫ডিআইটি মার্কেট দখল করে অবৈধ মেলা, অভিযোগ ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে
- ৬সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ৭দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ৮গ্রামীন ফোনের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৯বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
- ১০চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৮প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৯বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ১০ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা





পাঠকের মতামত