
করোনাকালে পর্দা উঠল কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার। এবারও যৌথভাবে মেলার আয়োজন করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট ও কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে কক্সবাজার আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে ফিতা কেটে মেলা উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মেলা পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান শাহেদ আলী, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি মোশারফ হোসেন দুলাল, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল কাদের ভুট্টু, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, মেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে– রাসেদুল ইসলাম ডালিম, খোরশেদ আলম, গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ করিম, নাফিস ইকবাল, জসিম উদ্দিন ও রিয়াজ হোসেন।
করোনার বিষয় মাথায় রেখে এবার মেলা উদ্বোধনে রাখা হয়নি কোন অনুষ্ঠানমালা। মেলার আয়োজকরা জানান, মেলায় মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। প্রবেশ গেইটে বসানো হয়েছে ২টি জীবাণুমুক্তকরণ মেশিন। মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। ৩২টি সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে মেলার সবকিছু।
মেলা ঘুরে দেখা যায়, মেলার প্রবেশপথে দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে রাজকীয়ভাবে নির্মিত নান্দনিক বিশাল গেইট। এবার মেলায় রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের ১০৪টি বিভিন্ন স্টল। স্থান পেয়েছে দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানীর ১৬টি প্যাভিলিয়ন। তারমধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল, শিশুদের বিনোদনমূলক রাইডস, খাবারের দোকানসহ জমজমাট আয়োজন দর্শনার্থীদের নজর কাড়ছে।
এবার অনেক ক্ষেত্রে বেশ ভিন্নতা এসেছে। আনা হয়েছে টুইস্ট, লেম্ববাম্বু, ডিজিটাল নাগরদোলা, ইলেকিট্রক নৌকা, ওয়াটার বোট, ওয়াটার বল, ডিজিটাল ট্রেন, জাম্পিং স্লিপার, কার রেসিংসহ উন্নতমানের ব্যতিক্রমী হরেক রকমের রাইডস। মেলায় এসেছে আরএফএল, ভিশন, ওয়াকার, ইটালিয়ানো, কম্পী, হোম টেক্সটাইল, ইরানী গোল্ডসহ উন্নতমানের সব ব্র্যান্ড। পছন্দের কাপড় যেমন কিনতে পারবেন,তেমনি পায়ের জন্য আরামদায়ক ওয়াকার ব্র্যান্ডের সব ধরণের জুতোও রয়েছে। মেরিন সিটি মেগামার্টের বিশাল স্টলে মিলবে প্রয়োজনীয় সবকিছু। মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারী সামগ্রি নিয়ে স্টল খুলেছে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ফ্যাশন জোন। নারীদের উন্নতমানের সাশ্রয়ীমূল্যে সবকিছু থাকছে এই স্টলে।
মেলায় এবার খাবারেও এসেছে ভিন্নতা। দই ফুসকা এবারের বিশেষ আকর্ষণ। মেলার মাঠে গেলে সিলেটের বিখ্যাত রূহানী আচার সবাইকে কাছে টানবেই। কারণ স্বাদে আর রুচিতে বেশ ব্যতিক্রম এই আচার। বড়দের বিনোদনের জন্যও নানা আয়োজন রয়েছে মেলায়। চলবে জাদু প্রদর্শনী, মাগ্যাজিন অনুষ্ঠান বিচিত্রাসহ নানা আয়োজন। এছাড়াও মেলা প্রাঙ্গনে তৈরি করা হয়েছে অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও একাধিক স্বাস্থ্যসম্মত শৌচাগার। কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান শাহেদ আলী সাহেদ জানান, করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সবাইকে নিয়মিত মেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাশেদুল হক রাশেদ, সদস্য সচিব কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কো–চেয়ারম্যান কাউন্সিলর কাজী মোরশেদ আহমেদ বাবু,কো–চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ ও প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত