
দীর্ঘ সময় বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সশরীরে ক্লাস শুরু হচ্ছে সোমবার (২৫ অক্টোবর)।
এর আগে, শুক্রবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার পরই হলে উঠতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা। কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীরা টিকাকার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে পারছেন।
আগামী শুক্রবার (৫ নভেম্বর) থেকে সব বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন এবং ৭ নভেম্বর থেকে তাদের ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে।
এদিকে সশরীরে ক্লাস শুরুর আগেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। দেড় বছরের বেশি সময় পর ক্যাম্পাসে আসতে পেরে শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত ভাব লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাদের পদচারণায় আবারও মুখরিত হয়েছে কুয়েট ক্যাম্পাস।
তিনি আরও বলেন, করোনার কারণে দেশের অন্যান্য শিক্ষার্থীদের মতো আমাদের শিক্ষার্থীদেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। এখন লেখাপড়ায় মনোযোগের মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে উঠতে হবে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।
- ১পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান
- ২চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দি দেড় হাজার বুলেট উদ্ধার
- ৩তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন
- ৫পাইওনিয়র ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা
- ৮রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত