
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশা-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স পরীক্ষার্থী সোহেল রানা (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় অটোরিকশা চালকসহ আরো দুই যাত্রী আহত হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা ওয়াব্দা বাজার এলাকায় এদুর্ঘটনা ঘটে।
এঘটনায় স্থানীয়রা ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করে কাকিনা ইউনিয়ন পরিষদে সোপর্দ করেছে।
নিহত সোহেল রানা ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীচর এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলার উত্তর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে একটি অটোরিকশা কয়েকজন ছাত্র-ছাত্রী নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই কলেজছাত্র নিহত হয়। এসময় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুইজনের অবস্থা আশংক্ষাজনক হলে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
- ১গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ২পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৩ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৪সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৫ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৬দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৭দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ৮মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৯কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ১০হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল





পাঠকের মতামত