
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় অটোরিকশা-ট্রেন-পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল-লাইনে বারহাট্টার মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে শামী (১২), মেয়ে জান্নাত (৮), সোহেল মিয়ার স্ত্রী শান্তা (৩৮), মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের মো. আলীর ছেলে মো. শাহ আলম (২০)।
স্থানীয় ও মোহনগঞ্জ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাওয়ার পথে মাস্টারপাড়া এলাকায় রেললাইনে উঠে পড়া একটি পিকআপকে ধাক্কা দেয়। পরে পিকআপটি যাত্রীবাহী আরেকটি অটোরিকশাকে ধাক্কা দিলে ত্রিমুখি সংঘর্ষ ঘটে।
এতে অটোরিকশার ৪ যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে শিশু শামীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
বিএইচ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত