
নোয়াখালী প্রতিনিধি
ঈদকে কেন্দ্র করে ঈদের আগ থেকে এখনও পর্যন্ত নোয়াখালী থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত টাকা নেওয়ায় নোয়াখালীতে দুটি বাস কাউন্টারকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সোনাপুর বাসস্ট্যান্ড ও মাইজদী নতুন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দ। অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ নোয়াখালী ও সুধারাম মডেল থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদের পর থেকে এখনও নোয়াখালী থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সোনাপুর বাসস্ট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া আদায়ের কোনো তালিকা না থাকায় অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সড়ক পরিবহন আইনে বাধন পরিবহনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড ও নতুন বাসস্ট্যান্ডে লাল সবুজ পরিবহনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দ জানান, চট্টগ্রামগামী বাধন পরিবহন নির্ধারিত ভাড়া ৩১৬ টাকার স্থলে ৪০০ টাকা ও ঢাকাগামী লাল সবুজ পরিবহণ ৫৫০ টাকার স্থলে ৭০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছিলো। অভিযোগ প্রমাণিত হয় দুটি বাস কাউন্টারকে অর্থদণ্ড করা হয়েছে। একইসাথে অতিরিক্ত আদায়কৃত ভাড়া উপস্থিত যাত্রীদের ফেরত প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এআরএস
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত