
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সবচেয়ে বড় অস্ত্র মনে করা হচ্ছে একটি কার্যকরী ভ্যাকসিনকে। রাশিয়া ইতোমধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলেও সেটি নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। এক্ষেত্রে অন্তত বিশ্বস্ততার জায়গা থেকে এগিয়ে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। তাদের তৈরি ভ্যাকসিনটি অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই হাতে পেতে আগেভাগে চুক্তি করল অস্ট্রেলিয়া।
বর্তমানে যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় হাজার হাজার মানুষের ওপর চলছে অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতেই বাজারে আনা যাবে ভ্যাকসিনটি।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে কথিত ‘উদ্দেশ্যপত্র’তে সই করেছে। এতে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন পাঠাতে রাজি হয়েছে।
অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার পর অস্ট্রেলিয়া নিজেরাই এর লাখ লাখ ডোজ তৈরি করবে, যেন দেশের সবার কাছেই তা পৌঁছানো যায়। ইতোমধ্যেই অস্ট্রেলিয়া সরকার দেশটির বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসএল-এর সঙ্গে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আলাপ শুরু করেছে।
তবে কোনও কারণে অক্সফোর্ডের ভ্যাকসিনে কাজ না হলে অন্যান্য উৎপাদনকারীদের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার বিষয়েও সমঝোতার চেষ্টা করছে অস্ট্রেলিয়া। বিশ্বজুড়ে বর্তমানে ১৬৭টি সম্ভাব্য করোনা ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়াতেই চলছে তিনটি ভ্যাকসিন নিয়ে গবেষণা। সূত্র: ডেইলি মেইল
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত