প্রকাশিত: আগস্ট ১৯, ২০২০ ১২:০৫ পিএম , আপডেট: নভেম্বর ২৮, ২০২০ ১:০৮ এএম
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আবসিক ক্যাম্প শুরু করার আগে সকল ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রথম ধাপে কেউ শণাক্ত না হলেও দ্বিতীয় ধাপে একজনের দেহে ভাইরাসটি শণাক্ত হয়েছে। তিনি হলেন, ক্রিকেটার ইফতেখারুল ইসলাম ইফতি।

আজ (বুধবার) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত এই ক্রিকেটারকে অ্যাকাডেমি ভবনেই আইসোলেশনে রাখা হবে বলে তিনি জানিয়েছেন।

আগামী ২৩ আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হবে প্রাথমিক অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প। এই ক্যাম্পকে সামনে রেখে ৪৫ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) তৃতীয় ধাপে বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাকে বিসিবির অধীনে অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে রাখা হবে।

শেয়ার

পাঠকের মতামত

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...