প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১ ১১:২৩ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বনে আসাদ মিয়া নামের এক পরীক্ষার্থীকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ সাজা দেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় কলা ও মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে জাবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আসাদকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদ ধামরাই সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাবা মহির উদ্দিন রংপুরের কাউনিয়া উপজেলার ভূতছড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের বাকি সদস্যদের ধরার চেষ্টা করেছি। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত এ চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা করা হবে।

এর আগে গত রোববার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় আরেক জনের হয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা এক যুবককে আটক করে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উদ্দেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বাংলাদেশ ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান

ময়মনসিংহের মুক্তাগাছার কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান ...

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, এক ...

শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু’র ...

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ ...

বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ...

এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট ...